তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গ্রেফতার
সারাদেশ · 2026-11-12T12:43:54.000000Z · স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের তারাকান্দায় নাশকতার মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লিমন দেবনাথ তারাকান্দা উপজেলার বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। বর্তমানে তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।