শ্রীমঙ্গলের সময়

সবুজ মাদারগঞ্জ গড়ার প্রত্যয়ে ৯৭২টি গাছের চারা বিতরণ

সারাদেশ · 2026-11-12T12:47:46.000000Z · স্টাফ রিপোর্টার

​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ১নং চরপাকেরদহ ইউনিয়নের স্থানীয় জনসাধারণ মাঝে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

১২ নভেম্বর (বৃহস্পতিবার) ১ নং চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক। তিনি চরপাকেরদহ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের জনসাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে এসব চারা বিতরণ করা হয়েছে।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। আসুন আমরাও প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে দেশকে সবুজ করে তুলি। এ সময়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত