শ্রীমঙ্গলের সময়

জমকালো আয়োজনে ‘অপরাধ অনুসন্ধান’ সম্পাদক রফিকুল ইসলাম কাজলের জন্মদিন উদযাপন

সারাদেশ · 2026-11-14T15:53:22.000000Z · সিনিয়র রিপোর্টার


ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ‘অপরাধ অনুসন্ধান’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম কাজলের শুভ জন্মদিন জমকালো ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
​অনুষ্ঠানে উপস্থিত থেকে সম্পাদক মোঃ রফিকুল ইসলাম কাজলকে ফুলেল শুভেচ্ছা জানান— ব্যাংক বীমা শিল্প ও দৈনিক নিরপেক্ষ সংবাদের সম্পাদক মোঃ আবুল বাশার হাওলাদার, সাপ্তাহিক অপরাধ অনুসন্ধানের নির্বাহী সম্পাদক মোঃ আক্তার হোসেন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, সিনিয়র রিপোর্টার এম আর তোফায়েল, সিনিয়র রিপোর্টার হায়দার আলী, সিনিয়র রিপোর্টার মোঃ শাকিল আহমেদ, রিপোর্টার গোলাম মোরশেদ, রিপোর্টার মোঃ রাজিব হোসেন এবং ফটো সাংবাদিক মোঃ পলাশ হাওলাদারসহ পত্রিকার অন্যান্য সংবাদকর্মী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
​রঙিন বেলুন ও ফুলের তোড়ায় সজ্জিত পরিবেশে অতিথিরা কেক কেটে দিনটির আনন্দ ভাগাভাগি করে নেন। এ সময় উপস্থিত সহকর্মী ও অতিথিবৃন্দ সম্পাদক রফিকুল ইসলাম কাজলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। বক্তারা আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্বে ‘সাপ্তাহিক অপরাধ অনুসন্ধান’ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আগামী দিনে আরও সাফল্যমণ্ডিত ও গৌরবোজ্জ্বল পথ অতিক্রম করবে।
​পরিশেষে উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত