শ্রীমঙ্গলের সময়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ

জাতীয় · 2026-10-27T03:03:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) সরকারি প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে। নতুন নামের আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করেছে সরকার। এ বিষয়ে সোমবার (২৬ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে গেজেট প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাংলা নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ করা হয়েছে। তবে মন্ত্রণালয়ের ইংরেজি নাম ‘Ministry of Women and Children Affairs’ আগের মতোই থাকবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম প্রজ্ঞাপনটি জারি করেন। এতে উল্লেখ করা হয়েছে, নাম পরিবর্তনের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। ওই অনুমোদনের পর এবার প্রজ্ঞাপন জারি ও গেজেট প্রকাশের মাধ্যমে নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হলো।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত