শ্রীমঙ্গলের সময়

বিকাশে চাকরি, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই

চাকরি-বাকরি · 2026-11-12T11:47:00.000000Z · ডেস্ক রিপোর্ট

বিকাশ লিমিটেডের সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আইন বিষয়ে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর, চলবে ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির সেক্রেটারিয়াল অ্যান্ড কর্পোরেট গভর্নেন্স বিভাগে সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম সিনিয়র অফিসার/সহকারী ম্যানেজার। পদসংখ্যা একটি। চাকরির ধরন পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র অফিসভিত্তিক। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে ঢাকা।

এ পদে আবেদনের জন্য প্রার্থীকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ, এলএলবি বা এলএলএম ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কোম্পানি সেক্রেটারি-সংক্রান্ত কার্যপদ্ধতি, করপোরেট নথিপত্র এবং বিধিবদ্ধ নথিপত্র দাখিলের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

প্রার্থীর খসড়া প্রণয়ন, নথিপত্র প্রস্তুতকরণ ও রেকর্ড ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় কার্যকর যোগাযোগের সক্ষমতাও প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এ পদে বয়সসীমা উল্লেখ করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

বিকাশের এ পদে আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ২৩ নভেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

সূত্রঃ CZN24

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত