ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করতে পারবেন যেসব যোগ্যতার প্রার্থীরা
চাকরি-বাকরি · 2026-11-12T11:34:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ডিজিটাল ব্যাংকিং সেবা ‘ব্যাংক এশিয়া জেন অ্যাপ’-এর কার্যক্রম পরিচালনায় অফিসার থেকে সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া পিএলসি। এ পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং ব্যাংকিং বা এমএফএস খাতে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা ১৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সেবা ‘ব্যাংক এশিয়া জেন অ্যাপ’-এর সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য অফিসার থেকে সিনিয়র অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদের নাম ‘অফিসার—ব্যাংক এশিয়া জেন অ্যাপ (আপ টু সিনিয়র অফিসার)’। এ পদে আবেদনের জন্য যেকোনো স্বীকৃত দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইঞ্জিনিয়ারিং (সিএসই/ইইই) অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে মার্কেটিং, ম্যানেজমেন্ট বা ফিন্যান্সে স্নাতকোত্তর (এমবিএ বা সমমান) ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে পেশাদার সনদ থাকলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে।
প্রার্থীদের ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে দুই থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ই-কমার্স ও পেমেন্ট গেটওয়ে ব্যবসায় কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ডেটা অ্যানালাইসিস, ইউআই/ইউএক্স ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ডিজিটাল ব্যাংকিং অ্যাপ পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে পূর্ণকালীন ভিত্তিতে কাজ করতে হবে। কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে ব্যাংকের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন দেওয়া হবে।
বেতনের পাশাপাশি পারফরম্যান্স বোনাস বা ইনসেনটিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা এবং বার্ষিক ছুটিসহ ব্যাংকের মানবসম্পদ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের ১৯ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।