শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-14T12:54:20.000000Z · মোঃ সাইফুল ইসলাম

গোপালগঞ্জে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলা’ বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা ও প্রতিভা উন্নয়নের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।​আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের গোপালগঞ্জ শাখায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।​কর্মশালায় ব্যাংকের ফরিদপুর শাখা, বরিশাল বি.এম কলেজ শাখা, বরিশাল শাখা, টুঙ্গিপাড়া শাখা এবং গোপালগঞ্জ শাখার মোট ৫৬ জন কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।​প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন (প্রশিক্ষক) হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও বক্তব্য প্রদান করেন প্রিমিয়ার ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়ামত উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিয়া মবিন হান্নান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মোহাম্মদ আরাফাত রায়হান ও মো. বদিউজ্জামান এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) মাহমুদ হাসান প্রমুখ।​কর্মশালার মূল বিষয়বস্তু:কর্মশালায় প্রশিক্ষকরা ব্যাংকিং খাতে মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন মোকাবিলার বিভিন্ন আইনি ও প্রায়োগিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সন্দেহজনক লেনদেন শনাক্ত ও প্রতিরোধের আধুনিক কৌশলগুলো অংশগ্রহণকারীদের হাতে-কলমে শেখানো হয়।​কর্মশালার সমাপনী পর্বে প্রশিক্ষকরা এখান থেকে অর্জিত জ্ঞান দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও কর্মজীবনে যথাযথভাবে প্রয়োগ করার জন্য উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত