চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ বীর মুক্তিযোদ্ধা ও পরিবারকে সংবর্ধনা, কমপ্লেক্সের চাবি হস্তান্তর
সারাদেশ · 2026-11-14T13:02:02.000000Z · স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা শেষে তাদের কাছে নবনির্মিত নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের চাবি হস্তান্তর করা হয় এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ৭ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মাসউদা আফরোজ হক সূচি।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক, নাচোল পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ এবং নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪৫ জন বীর মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।