গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থী ও গুণীজনদের সম্মাননা প্রদান
সারাদেশ · 2026-10-24T18:15:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে।শনিবার কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ হলরুমে ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের উদ্যোগে এ সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং গুণীজনদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন প্রধান অতিথি এস এম জিলানী। আয়োজক সংগঠনের পক্ষ থেকে মোট ৫৩ জন কৃতি শিক্ষার্থী এবং ৫ জন গুণী ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, “ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘ দীর্ঘদিন ধরে সততার সাথে এলাকার শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি এই ইউনিয়নের ভোটার ও এলাকার জনপ্রতিনিধি হিসেবে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “মাদক এখন এক ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এর ফলে আমাদের যুব সমাজ ধ্বংসের মুখে পড়ছে। অথচ যুব সমাজই একটি দেশ ও রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এই যুবসমাজকে বাঁচাতে না পারলে রাষ্ট্র থমকে যাবে। তাই আসুন, মাদকের বিরুদ্ধে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।”অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন:সাইফ-উল-আরেফীন — উপজেলা নির্বাহী অফিসারমোঃ আশরাফ খাঁন — ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজমান্নান শেখ — সদস্য সচিব, উপজেলা যুবদলপ্রশান্ত অধিকারী ও মিজানুর রহমান বুলু — প্রবীণ সাংবাদিকবৃন্দগোবিন্দ চন্দ্র বাড়ৈ — শিক্ষক প্রতিনিধিকৌশিক হালদার — সাধারণ সম্পাদক, ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘতবু বালা ও স্বর্ণা ঢালী — কৃতি শিক্ষার্থী প্রতিনিধিঅনুষ্ঠানটি স্থানীয় সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।