ডিপ্লোমা পাসে ব্র্যাকে চাকরি, আবেদনের সুযোগ আর কত দিন?
চাকরি-বাকরি · 2026-11-01T04:29:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ প্রকল্পে প্রোগ্রাম অর্গানাইজার পদে চাকরির সুযোগ তৈরি হয়েছে। কৃষি, ফরেস্ট্রি, ফিশারিজ বা লাইভস্টক বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৬।
ডিপ্লোমা পাস প্রার্থীদের জন্য চাকরির সুযোগ দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় ‘প্রোগ্রাম অর্গানাইজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। কৃষি, ফরেস্ট্রি, ফিশারিজ বা লাইভস্টক বিষয়ে ডিপ্লোমা পাস প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন।
ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির নাম প্রোগ্রাম অর্গানাইজার, ইন্টিগ্রেটেড ক্লাইমেট চেঞ্জ। পদসংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
আবেদনকারীদের কৃষি, বনায়ন, মৎস্য অথবা গবাদিপশু বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কৃষি, মৎস্য বা গবাদিপশু-সংক্রান্ত কার্যক্রম, বাজার ও ভ্যালু চেইনের উন্নয়ন, বৈচিত্র্যময় ফসল চাষ এবং প্রডিউসার গ্রুপের কার্যক্রমে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু বাংলাদেশের নাগরিকেরাই আবেদন করতে পারবেন।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে মাঠপর্যায়ে জলবায়ুসহনশীল কৃষিপ্রযুক্তির প্রচার এবং খামারি ও কৃষকদের সংগঠিত করার দায়িত্ব পালন করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ (ডিএই) সরকারি-বেসরকারি সংস্থা এবং বাজারজাতকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কৃষকদের সংযোগ তৈরিতে কাজ করতে হবে।
এ ছাড়া জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের প্রদর্শনীর আয়োজন করতে হবে। মাঠপর্যায়ের তথ্য ও প্রতিবেদন নিয়মিত সংরক্ষণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়াও দায়িত্বের অংশ।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে। এর পাশাপাশি উৎসব বোনাস, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা দেওয়া হবে। এ ছাড়া মাতৃত্বকালীন ও পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন নিয়োগপ্রাপ্ত কর্মীরা।
কর্মস্থল ও আবেদনপ্রক্রিয়া
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির কর্মস্থল হবে বাংলাদেশের যেকোনো স্থানে। আগ্রহী প্রার্থীদের ব্র্যাকের অফিশিয়াল ক্যারিয়ার পোর্টালে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময় ৭ নভেম্বর ২০২৬।