আশুগঞ্জ পাওয়ার স্টেশনে ৯০ পদে নিয়োগ, কোন পদে কত নিয়োগ?
চাকরি-বাকরি · 2026-11-01T04:17:00.000000Z · ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে ১৫টি পদে ৯০ জন নিয়োগ দেওয়া হবে। আগামী ২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। পদ অনুযায়ী মূল বেতন ১৪ হাজার ৫০০ থেকে ৫২ হাজার টাকা।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মালিকানাধীন প্রতিষ্ঠান আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডে (এপিএসসিএল) ১৫টি পদে ৯০ জন নিয়োগ দেওয়া হবে। প্রকৌশল, ব্যবস্থাপনা, হিসাব, প্রশাসনসহ বিভিন্ন বিভাগে এসব পদে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরা। এসএসসি, ডিপ্লোমা, স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীদের জন্য রয়েছে আবেদনের সুযোগ।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। পদ অনুযায়ী মূল বেতন ১৪ হাজার ৫০০ টাকা থেকে ৫২ হাজার টাকা।
পদ ও নিয়োগসংখ্যা
1. সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)—১৫টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
2. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)—১১টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
3. সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট)—১টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
4. সহকারী ব্যবস্থাপক (স্টোর)—২টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
5. সহকারী ব্যবস্থাপক (কেমিক্যাল)—২টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
6. সহকারী ব্যবস্থাপক (হেলথ, সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট)—২টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
7. সহকারী ব্যবস্থাপক (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট)—২টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
8. সহকারী ব্যবস্থাপক (এইচআর ও প্রশাসন)—৩টি পদ; মূল বেতন ৫২ হাজার টাকা।
9. উপসহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)—৯টি পদ; মূল বেতন ৪০ হাজার টাকা।
10. উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক)—১৩টি পদ; মূল বেতন ৪০ হাজার টাকা।
11. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অর্থ/হিসাব/ইন্টারনাল অডিট)—৩টি পদ; মূল বেতন ২০ হাজার টাকা।
12. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর—৮টি পদ; মূল বেতন ২০ হাজার টাকা।
13. ফায়ারম্যান—৬টি পদ; মূল বেতন ১৪ হাজার ৫০০ টাকা।
14. নিরাপত্তা প্রহরী—১২টি পদ; মূল বেতন ১৪ হাজার ৫০০ টাকা।
15. স্টোর হেলপার—১টি পদ; মূল বেতন ১৪ হাজার ৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
পদ অনুযায়ী সংশ্লিষ্ট প্রকৌশল বিষয়ে স্নাতক, যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর, বাণিজ্য বা সিএ-সংক্রান্ত ডিগ্রি, সংশ্লিষ্ট প্রযুক্তিতে ডিপ্লোমা এবং এসএসসি বা সমমানের সনদ থাকতে হবে। সব পদের ক্ষেত্রে সিজিপিএ ৪-এর স্কেলে কমপক্ষে ২ দশমিক ৫০ অথবা ৫-এর স্কেলে ৩ দশমিক ৫০ থাকতে হবে। দ্বিতীয় বিভাগ বা শ্রেণির যোগ্যতাও গ্রহণযোগ্য।
বয়সসীমা ও শারীরিক যোগ্যতা
২০২৬ সালের ৩০ অক্টোবর তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। নিরাপত্তা প্রহরী পদে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪২ বছর।
ফায়ারম্যান পদে আবেদনকারীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি এবং দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। নিরাপত্তা প্রহরী পদে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি ও দৃষ্টিশক্তি ৬/৬ থাকতে হবে। এ পদে প্রশিক্ষণপ্রাপ্ত সাবেক সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বা আনসার সদস্যরা অগ্রাধিকার পাবেন।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
নির্ধারিত মূল বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী বাসাভাড়া ভাতা বা আবাসন সুবিধা, দুটি উৎসব ভাতা, নববর্ষ ভাতা, শিক্ষা ভাতা, চিকিৎসা ভাতা, পাওয়ার স্টেশন ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। চাকরির প্রাথমিক চুক্তির মেয়াদ এক বছরের শিক্ষানবিশকালসহ তিন বছর। অবসরের বয়স ৬০ বছর।
আবেদন ফি ও আবেদনপ্রক্রিয়া
১ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা। ১১ ও ১২ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে এ ফি পরিশোধ করতে হবে।
আগ্রহী প্রার্থীরা টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট অথবা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন শুরু হবে ২ নভেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা।