বড় পতনের পর যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি
অর্থনীতি · 2026-11-01T03:52:00.000000Z · ডেস্ক রিপোর্ট
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
দেশের বাজারে বড় দরপতনের পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। এখানে এক ভরি বলতে ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনা বোঝানো হয়েছে।