শ্রীমঙ্গলের সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ১২০ পিস ইয়াবাসহ স্বপ্না আক্তার গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-02T17:57:00.000000Z · সিনিয়র রিপোর্টার


​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বপ্না আক্তার (৩৭) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর পূর্বপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।​গ্রেপ্তার স্বপ্না আক্তার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত মনু মিয়ার মেয়ে এবং মোমেন মিয়ার স্ত্রী।​বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও স্থানীয় জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দুপুরে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মাছিমনগর পূর্বপাড়া (৩ নম্বর ওয়ার্ড) এলাকার নাছির উদ্দিনের বাড়ির পূর্ব পাশের একটি টিনশেড ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘরের মাঝের কক্ষ থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে তাঁর তল্লাশি চালিয়ে হেফাজতে থাকা ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।​এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।​এদিকে এলাকায় মাদক কারবারিদের এমন সক্রিয়তায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত