শ্রীমঙ্গলের সময়

ত্রিশালে যুব দিবসে সফল যুব সংগঠক এন,এম জহিরুল ইসলাম পেলেন সম্মাননা স্মারক

সারাদেশ · 2026-11-02T17:30:00.000000Z · সিনিয়র রিপোর্টার


​"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।​গত রবিবার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা শেষে ত্রিশালের বিশিষ্ট যুব সংগঠক, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা 'সোস্যাল ইকোনমিক ভলানটারী এসোসিয়েশন (সেভা)'-এর প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক এম. এম. জহিরুল ইসলামকে সফল যুব সংগঠক ও যুব উদ্যোক্তা হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।​প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ময়মনসিংহের ত্রিশাল (ময়মনসিংহ-৭) আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি এবং ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস হাসনাত জাহান খান।​সম্মাননা প্রাপ্ত এন. এম. জহিরুল ইসলাম একাধারে একজন সাংবাদিক ও মানবাধিকারকর্মী। তিনি ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট ত্রিশাল উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। তাঁর এই অর্জনে বিভিন্ন মানবাধিকার সংস্থা, প্রেসক্লাবসহ স্থানীয় সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত