শ্রীমঙ্গলের সময়

ঘাটাইলে অটোরিকশা-সিএনজি স্ট্যান্ড উচ্ছেদ, দুই হোটেলকে জরিমানা

সারাদেশ · 2026-11-02T11:51:57.000000Z · মো. রায়হান মিয়া


টাঙ্গাইলের ঘাটাইল পৌর এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি খাবারের মান ও পরিবেশসংক্রান্ত অনিয়মের দায়ে দুটি হোটেলকে মোট ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ নভেম্বর) দুপুর পর্যন্ত পৌর এলাকার কলেজ মোড় থেকে পুরাতন বাসস্ট্যান্ড ও সমিল রোড পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ নূরী তাসমিন উর্মি।ঘাটাইল কলেজ মোড় এলাকায় রাস্তার দুই পাশে অবৈধভাবে অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে রাখার কারণে দীর্ঘদিন ধরে যানজটের সৃষ্টি হচ্ছিল। এজন্য এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় হোটেল পাঁচতারাকে ৫ হাজার টাকা এবং ধানসিঁড়ি হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মিজ নূরী তাসমিন উর্মি জানান, যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত