শ্রীমঙ্গলের সময়

বংশাইয়ে কোটি টাকার বালু লুট, বাতিল কাজের নামে বৈধতার আদেশ!

সারাদেশ · 2026-11-29T08:26:38.000000Z · স্টাফ রিপোর্টার

নদীর বালু ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আইনে নিয়ম ভেঙে রাষ্ট্রীয় সম্পদ সরানো দণ্ডনীয় অপরাধ। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর খনন করা কোটি টাকার বালু রাতে বিক্রির অভিযোগে এবার যুক্ত হলো নতুন তথ্য। যে প্রতিষ্ঠানের কাজ আগেই বাতিল হয়েছে এবং যারা সম্পৃক্ততা অস্বীকার করছে, তাদের নামেই সরকারি চিঠি দিয়ে অনিয়ম বৈধ করার চেষ্টা চলছে। আর প্রশ্ন উঠতেই তড়িঘড়ি সেই চিঠি বাতিলও করা হয়েছে। কিন্তু রাষ্ট্রের বিপুল পরিমাণ বালু কোথায় গেল—সেই উত্তর নেই কোনো দায়িত্বশীল মহলের কাছে।


বালুমহাল আইন, ভূমি নীতিমালা ও দণ্ডবিধির কড়া ধারা থাকলেও বাস্তবে মির্জাপুরে বংশাই নদীর বালু ব্যবস্থাপনায় অনিয়ম ও গাফিলতি লুকাতে চলছে কাগজ চালাচালি।


১ কোটি ৪০ লাখ ঘনফুট বালু ও রহস্যময় আদেশ ২০২২ সালে বড়দাম, তরফপুর, লতিফপুর, ভাদগ্রাম ও গোড়াইলে বংশাই নদী খনন করে বিআইডব্লিউটিএ। খননকৃত বালু খাস ও ভাড়া জমিতে রেখে যৌথ মাপে ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৬৯১ ঘনফুট বালু বুঝিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনকে।


এই ধারাবাহিকতায় গেল ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সইয়ে ৮৬৪ ও ৮৬৫ নম্বর স্মারকে একটি আদেশ চিঠি দেওয়া হয় ‘খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি.’-এর নামে। কিন্তু প্রশ্ন উঠেছে—যে প্রতিষ্ঠানের কাজ মাস কয়েক আগেই বাতিল, তার নামে কীভাবে এমন আদেশ যায়?


মন্ত্রণালয়ের নথিতে কাজ বাতিল, মাঠে নতুন ঠিকাদার নদীর বালু ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট আইনে নিয়ম ভেঙে রাষ্ট্রীয় সম্পদ সরানো দণ্ডনীয় অপরাধ। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর খনন করা কোটি টাকার বালু রাতে বিক্রির অভিযোগে এবার যুক্ত হলো নতুন তথ্য। যে প্রতিষ্ঠানের কাজ আগেই বাতিল হয়েছে এবং যারা সম্পৃক্ততা অস্বীকার করছে, তাদের নামেই সরকারি চিঠি দিয়ে অনিয়ম বৈধ করার চেষ্টা চলছে। আর প্রশ্ন উঠতেই তড়িঘড়ি সেই চিঠি বাতিলও করা হয়েছে। কিন্তু রাষ্ট্রের বিপুল পরিমাণ বালু কোথায় গেল—সেই উত্তর নেই কোনো দায়িত্বশীল মহলের কাছে।


বালুমহাল আইন, ভূমি নীতিমালা ও দণ্ডবিধির কড়া ধারা থাকলেও বাস্তবে মির্জাপুরে বংশাই নদীর বালু ব্যবস্থাপনায় অনিয়ম ও গাফিলতি লুকাতে চলছে কাগজ চালাচালি।


১ কোটি ৪০ লাখ ঘনফুট বালু ও রহস্যময় আদেশ ২০২২ সালে বড়দাম, তরফপুর, লতিফপুর, ভাদগ্রাম ও গোড়াইলে বংশাই নদী খনন করে বিআইডব্লিউটিএ। খননকৃত বালু খাস ও ভাড়া জমিতে রেখে যৌথ মাপে ১ কোটি ৪০ লাখ ২৩ হাজার ৬৯১ ঘনফুট বালু বুঝিয়ে দেওয়া হয় জেলা প্রশাসনকে।


এই ধারাবাহিকতায় গেল ২৯ অক্টোবর ২০২৬ তারিখে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সইয়ে ৮৬৪ ও ৮৬৫ নম্বর স্মারকে একটি আদেশ চিঠি দেওয়া হয় ‘খোকন কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লি.’-এর নামে। কিন্তু প্রশ্ন উঠেছে—যে প্রতিষ্ঠানের কাজ মাস কয়েক আগেই বাতিল, তার নামে কীভাবে এমন আদেশ যায়?


মন্ত্রণালয়ের নথিতে কাজ বাতিল, মাঠে নতুন ঠিকাদার বিসিক ও শিল্প মন্ত্রণালয়ের নথি বলছে, ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’ প্রকল্পের পূর্ত-২, ল্যান্ডস্কেপিং (ভূমি উন্নয়ন: অতিরিক্ত) কাজের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ‘যৌক্তিক নয়’ উল্লেখ করে অনুমোদন দেয়নি শিল্প মন্ত্রণালয়। গত ১০ মে মন্ত্রণালয়ের চিঠির পর ১৬ জুন ও ২২ জুন বিসিকের চিঠিতেও তা স্পষ্ট করা হয়।


বিসিক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “আমাদের এখানে খোকন কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে ২৬ এপ্রিল ২০২৬ সাল, এর কাজ বাতিল হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে। খোকন কনস্ট্রাকশন ২৬ সালের এপ্রিল মাসের পর থেকে কোনো মাটি এখানে ফেলে না।”


অন্যদিকে, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড ও টেন্ডার নথি (১ জুলাই ২০২৬, টেন্ডার আইডি ১২৩৩৩৯৬, চুক্তি নং ৩৬.০২.৯৩৬৬.০১৮.০০.০৮৮.২৬/০১) অনুযায়ী, তৃতীয় পর্যায়ে ল্যান্ডস্কেপিং (ভূমি উন্নয়ন: ৩য় পর্যায়) কাজের জন্য গত ১ জুলাই ২০২৬ তারিখে ‘মতিন কনস্ট্রাকশন লিমিটেড’-কে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাজটির চুক্তিমূল্য ৩৯ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৩৭৫ টাকা ৮৮ পয়সা।


বিসিক কর্মকর্তার দাবি, যেহেতু ২১ সেপ্টেম্বর থেকে মতিন কনস্ট্রাকশন বৈধভাবে মাটি ভরাট করছে এবং খোকন কনস্ট্রাকশনের কাজ বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে বাতিল ঠিকাদারের নামে ইস্যু করা চিঠিটি সঠিক নয়।


খোকন কনস্ট্রাকশনের কর্ণধার মো. মঈনুল ইসলাম খোকনও স্পষ্ট করেছেন যে এই বালু ক্রয়, নিলাম বা বিসিকে বর্তমান মাটি ভরাটের কাজের সাথে তারা যুক্ত নন।


বিতর্ক উঠতেই ৫ নভেম্বর তড়িঘড়ি বাতিল অনুসন্ধান ও বিতর্ক সামনে আসতেই পাল্টা পদক্ষেপ হিসেবে গত ৫ নভেম্বর মির্জাপুর ইউএনও জহিরুল আলমর সইয়ে নতুন একটি চিঠি  ইস্যু করা হয়। ওই চিঠিতে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখের ৮৬৪ নম্বর স্মারকের পত্রটি ‘অনিবার্যকারণবশত জেলা প্রশাসক, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনাক্রমে বাতিল’ করার কথা বলা হয়েছে এবং উপজেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা উপ-কমিটিকে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।


‘বুঝিয়ে দেওয়ার আগেই’ বালু বিক্রি ও রাতের লুট কারা বালু বিক্রি করছে—সেই উত্তর খুঁজতে কথা হয় বালু বিক্রেতা মিনহাজ উদ্দিনের সাথে। উঠে আসে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিলাম বা বুঝিয়ে দেওয়ার আগে থেকেই বালু বিক্রি করছেন তারা এবং ২৫ শতাংশ ভাড়া দাবি করে বালু বিক্রির কথাও স্বীকার করেন তিনি।


স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তারা তাদের ভাড়া করা জমির বালু বুঝে পাননি। সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানেও দেয়া হয়নি। এরমধ্যে একটি প্রভাবশালী মহল কোটি টাকার বালু রাতে ট্রাক ও নৌকায় সরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন জানিয়েছেন, তারা ইউএনওকে সহায়তা করলেও নিলাম বা প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না তারা। 


খোকন কনস্ট্রাকশনের কাজ বাতিল হওয়া, মতিন কনস্ট্রাকশনের নতুন কার্যাদেশ, ২৯ অক্টোবরের আদেশ এবং ৫ নভেম্বরের বাতিলের চিঠি—সব মিলিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদের কাছে প্রমাণসহ প্রশ্ন পাঠানো হলেও প্রতিবেদন তৈরি পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।


তাই যে প্রতিষ্ঠানের কাজ এপ্রিলেই বাতিল, অক্টোবরে কীভাবে হলো তাদের নামে চিঠি? আর প্রশ্ন উঠতেই বা কেন নভেম্বরে তড়িঘড়ি বাতিল! রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিপরীতে এই কাগজ-জালিয়াতির নেপথ্যের কারিগরদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল। ও শিল্প মন্ত্রণালয়ের নথি বলছে, ‘বিসিক শিল্প পার্ক, টাঙ্গাইল (৩য় সংশোধিত)’ প্রকল্পের পূর্ত-২, ল্যান্ডস্কেপিং (ভূমি উন্নয়ন: অতিরিক্ত) কাজের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ‘যৌক্তিক নয়’ উল্লেখ করে অনুমোদন দেয়নি শিল্প মন্ত্রণালয়। গত ১০ মে মন্ত্রণালয়ের চিঠির পর ১৬ জুন ও ২২ জুন বিসিকের চিঠিতেও তা স্পষ্ট করা হয়।


বিসিক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, “আমাদের এখানে খোকন কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে ২৬ এপ্রিল ২০২৬ সাল, এর কাজ বাতিল হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমে। খোকন কনস্ট্রাকশন ২৬ সালের এপ্রিল মাসের পর থেকে কোনো মাটি এখানে ফেলে না।”


অন্যদিকে, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড ও টেন্ডার নথি (১ জুলাই ২০২৬, টেন্ডার আইডি ১২৩৩৩৯৬, চুক্তি নং ৩৬.০২.৯৩৬৬.০১৮.০০.০৮৮.২৬/০১) অনুযায়ী, তৃতীয় পর্যায়ে ল্যান্ডস্কেপিং (ভূমি উন্নয়ন: ৩য় পর্যায়) কাজের জন্য গত ১ জুলাই ২০২৬ তারিখে ‘মতিন কনস্ট্রাকশন লিমিটেড’-কে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড দেওয়া হয়। কাজটির চুক্তিমূল্য ৩৯ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৩৭৫ টাকা ৮৮ পয়সা।


বিসিক কর্মকর্তার দাবি, যেহেতু ২১ সেপ্টেম্বর থেকে মতিন কনস্ট্রাকশন বৈধভাবে মাটি ভরাট করছে এবং খোকন কনস্ট্রাকশনের কাজ বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে বাতিল ঠিকাদারের নামে ইস্যু করা চিঠিটি সঠিক নয়।


খোকন কনস্ট্রাকশনের কর্ণধার মো. মঈনুল ইসলাম খোকনও স্পষ্ট করেছেন যে এই বালু ক্রয়, নিলাম বা বিসিকে বর্তমান মাটি ভরাটের কাজের সাথে তারা যুক্ত নন।


বিতর্ক উঠতেই ৫ নভেম্বর তড়িঘড়ি বাতিল অনুসন্ধান ও বিতর্ক সামনে আসতেই পাল্টা পদক্ষেপ হিসেবে গত ৫ নভেম্বর মির্জাপুর ইউএনও জহিরুল আলমর সইয়ে নতুন একটি চিঠি  ইস্যু করা হয়। ওই চিঠিতে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখের ৮৬৪ নম্বর স্মারকের পত্রটি ‘অনিবার্যকারণবশত জেলা প্রশাসক, টাঙ্গাইল মহোদয়ের নির্দেশনাক্রমে বাতিল’ করার কথা বলা হয়েছে এবং উপজেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা উপ-কমিটিকে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।


‘বুঝিয়ে দেওয়ার আগেই’ বালু বিক্রি ও রাতের লুট কারা বালু বিক্রি করছে—সেই উত্তর খুঁজতে কথা হয় বালু বিক্রেতা মিনহাজ উদ্দিনের সাথে। উঠে আসে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নিলাম বা বুঝিয়ে দেওয়ার আগে থেকেই বালু বিক্রি করছেন তারা এবং ২৫ শতাংশ ভাড়া দাবি করে বালু বিক্রির কথাও স্বীকার করেন তিনি।


স্থানীয়দের অভিযোগ আরও গুরুতর। তারা তাদের ভাড়া করা জমির বালু বুঝে পাননি। সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানেও দেয়া হয়নি। এরমধ্যে একটি প্রভাবশালী মহল কোটি টাকার বালু রাতে ট্রাক ও নৌকায় সরিয়ে নেওয়া হয়েছে।


এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন জানিয়েছেন, তারা ইউএনওকে সহায়তা করলেও নিলাম বা প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানেন না তারা। 


খোকন কনস্ট্রাকশনের কাজ বাতিল হওয়া, মতিন কনস্ট্রাকশনের নতুন কার্যাদেশ, ২৯ অক্টোবরের আদেশ এবং ৫ নভেম্বরের বাতিলের চিঠি—সব মিলিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক (ডিসি) আবু সাঈদের কাছে প্রমাণসহ প্রশ্ন পাঠানো হলেও প্রতিবেদন তৈরি পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।


তাই যে প্রতিষ্ঠানের কাজ এপ্রিলেই বাতিল, অক্টোবরে কীভাবে হলো তাদের নামে চিঠি? আর প্রশ্ন উঠতেই বা কেন নভেম্বরে তড়িঘড়ি বাতিল! রাষ্ট্রীয় সম্পদ রক্ষার বিপরীতে এই কাগজ-জালিয়াতির নেপথ্যের কারিগরদের দ্রুত জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত