কলেজের শিক্ষায় আসছে নতুন গতি, প্রশিক্ষণ পাচ্ছেন মাস্টার ট্রেইনাররা
শিক্ষা · 2026-11-18T03:33:00.000000Z · ডেস্ক রিপোর্ট
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় একযোগে ছয়টি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা পরবর্তী সময়ে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণ দেবেন।
কলেজের শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এর অংশ হিসেবে দেশব্যাপী অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শিক্ষক তৈরির পাশাপাশি অধিভুক্ত কলেজগুলোতে আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও ঢাকায় ছয়টি ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়। পরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ নভেম্বর পর্যন্ত এসব ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম চলবে। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষকদের অ্যাপ্লাইড আইসিটির বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠদান পদ্ধতি এবং প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা আরও বাড়বে।
পরবর্তী সময়ে প্রশিক্ষণপ্রাপ্ত এসব মাস্টার ট্রেইনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এর মাধ্যমে কলেজ পর্যায়ে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং পাঠদানের মান বাড়ানোর সুযোগ তৈরি হবে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগের ফলে কলেজ পর্যায়ে পাঠদানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর ও আধুনিক শিক্ষার পরিবেশ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন তাঁরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে অধিভুক্ত কলেজগুলোর শিক্ষকদের মধ্যে প্রযুক্তিনির্ভর পাঠদান ও প্রশিক্ষণ প্রদানের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম