শ্রীমঙ্গলের সময়

সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জাতীয় · 2026-11-08T18:02:00.000000Z · ডেস্ক রিপোর্ট

গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না।

রোববার (৮ নভেম্বর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ১ ও ৪ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন এবং বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে মশিন্দা, বেলগাছি, দোগাছি, কদিমচিলান, মুকিমপুর ও কাঁঠালবাড়িয়া এলাকা। নির্ধারিত সময়ে এসব এলাকার বাসিন্দা, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য বিদ্যুৎ গ্রাহক সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে পরিবর্তন হতে পারে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সমিতি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত