শ্রীমঙ্গলের সময়

নেত্রকোণায় আ. লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

সারাদেশ · 2026-11-18T09:38:30.000000Z · সিনিয়র রিপোর্টার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নেত্রকোণায় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
​বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এর আগে সকাল থেকেই জেলার বিভিন্ন পাড়ামহল্লা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হতে শুরু করেন।
​সমাবেশে হুশিয়ারি ও দিকনির্দেশনা
​প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন,
​"যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা লালনপালন করছেন, তারা ভালো হয়ে যান। অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যারা এ কাজ করছেন, দলের দীর্ঘদিনের নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা তাদের কোনোদিন ক্ষমা করবে না।
​দলের ভেতর সুবিধাবাদী আচরণের তীব্র সমালোচনা করে তিনি বিএনপির সেইসব নেতাদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং অবিলম্বে এই পথ থেকে সরে আসার আহ্বান জানান। এছাড়া আওয়ামী লীগের যেকোনো ধরনের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য শক্ত হাতে মোকাবেলার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের বর্তমান সময়ে পুরোপুরি ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত