শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে ভোক্তা-অধিকারের বাজার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

সিলেটের খবর · 2026-11-18T15:29:19.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অনিয়মের অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
​বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট রোড ও নতুনবাজার রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।​জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে শ্রীমঙ্গলের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অন্যান্য অনিয়মের সত্যতা পাওয়া যায়। এর দায়ে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
​ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে পণ্যের মান ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত