নিজস্ব প্রতিবেদক। ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৫১ পি.এম
মরিয়ম বেগমের ছবি
শ্রীমঙ্গলে নওমুসলিম বাবার কন্যার আর্তনাদ: স্বামী-শ্বশুরের নির্যাতনে আদালতে মামলা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের মোহাজেরাবাদে নওমুসলিম দিনমজুর রমজান মিয়ার পরিবার আজ ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছে। নিরীহ এ পরিবারের বড় মেয়ে মরিয়ম বেগম (২০), ৩ বছরের এক শিশু সন্তানের জননী, প্রভাবশালী স্বামী আমিনুল ইসলাম বাবু ও শ্বশুর হাসিম মিয়ার নির্যাতন ও মিথ্যা অপবাদে অতিষ্ঠ হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।
রমজান মিয়া একসময় চা শ্রমিক ছিলেন। হিন্দু ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে খাস জমিতে মাথা গোঁজার ঠাঁই করেছেন। সমাজে মুসলিম পরিচয়ে মিশলেও যখন বড় মেয়েকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় প্রভাবশালী বাড়িতে বিয়ে দিতে বাধ্য করা হলো, তখন থেকেই শুরু হয় তাদের সর্বনাশ। কাগজে দুই লক্ষ টাকা কাবিন ধার্য হলেও আজ পাঁচ বছরেও কাবিন হয়নি। উল্টো যৌতুকের নামে একের পর এক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ এক লক্ষ টাকা না দিতে পারায় মরিয়মকে কলঙ্কিত করার ষড়যন্ত্র শুরু হয়।
স্থানীয়রা জানান, একাধিকবার পঞ্চায়েত ও আইনশৃঙ্খলা কমিটির সালিশে মরিয়মের বিরুদ্ধে আনা পরকীয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। তবুও বাবু প্রকাশ্যে বিচার চলাকালীন তিন তালাক উচ্চারণের চেষ্টা করে, যা এলাকায় ক্ষোভের ঝড় তোলে। উত্তেজিত জনতার চাপেই সাময়িকভাবে প্রভাবশালী পরিবারকে সমাজচ্যুত করা হয়। কিন্তু পরে প্রশাসনের হস্তক্ষেপে সেটি উঠিয়ে নেওয়া হলেও মরিয়মের জীবন আজও নিরাপদ নয়।
মরিয়ম নিজেই জানান, স্বামী বাবু তাকে তালাক ও শিশুকন্যাকে নিয়ে উল্টো মামলা করার ভয় দেখায়। এমনকি নিজের বন্ধু রাসেল মিয়াকে দিয়ে সাজানো নাটক তৈরি করে তাকে কলঙ্কিত করার চেষ্টা চালানো হয়েছে। রাসেলও স্বীকার করেছে, বাবুর চাপে সে মিথ্যা কথোপকথনে অংশ নেয়।
এ ঘটনায় স্থানীয় মুরুব্বিরা স্পষ্ট ভাষায় বলেছেন—রমজান মিয়া ও তার পরিবার নিরীহ, অথচ মামলাবাজ ও প্রভাবশালী মহল তাদের জীবনকে তছনছ করে দিচ্ছে।
আজ প্রশ্ন জাগে—নওমুসলিম এই পরিবার কি কেবল দুর্বল ও স্বজনহীন বলেই এমন অপমান-অত্যাচারের শিকার? তিন বছরের এক শিশুর ভবিষ্যৎ কি এইভাবে ধ্বংস হবে? সমাজ ও রাষ্ট্র কি এই অবিচারের সামনে নীরব দর্শক হয়ে থাকবে?
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার