শনিবার ১০ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

পাবনা প্রতিনিধি: ০৯ অক্টোবার ২০২৬ ০৮:১২ পি.এম

শ্রীমঙ্গল ছবি: পাবনা জেলা প্রতিনিধ

 

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রাম পর্যন্ত। আর এই উৎসবকে সামনে রেখে পাবনার ভাঙ্গুড়ায় ঐতিহ্যবাহী পূজার মেলাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। মাটির পুতুল, হাতি-ঘোড়া, হাঁড়ি-পাতিলসহ নানা ধরনের খেলনা ও গৃহস্থালি সামগ্রী তৈরিতে দিন-রাত পরিশ্রম করছেন তাঁরা।

 

শুক্রবার (৯ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন মৃৎশিল্পী পল্লি ঘুরে দেখা যায়, আসন্ন দুর্গাপূজার মেলাকে সামনে রেখে কারিগরদের কর্মব্যস্ততা বেড়েছে কয়েক গুণ। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ ছাঁচে তৈরি করছেন বিভিন্ন সামগ্রী, আবার কেউ শুকনো খেলনায় রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন বাহারি নকশা।

 

স্থানীয়ভাবে যুগ যুগ ধরে চলে আসা এই পূজার মেলা বিজয়া দশমীর দিন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এদিন উপজেলার বড়াল ও গুমাণী নদীতে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে হাজারো মানুষের সমাগম ঘটে। মেলা প্রাঙ্গণে শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের ভিড় জমে। মেলায় মাটির তৈরি খেলনা ও গৃহস্থালি সামগ্রীর চাহিদা থাকে উল্লেখযোগ্য।

 

মাটির খেলনায় ফুটে ওঠে ঐতিহ্য ও সৃজনশীলতা

 

ভাঙ্গুড়ার কালীবাড়ি পালপাড়ায় গিয়ে দেখা যায়, মৃৎশিল্পীদের নিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির পুতুল, হাতি, ঘোড়া, পাখি, হাঁস-মুরগি, মাটির ব্যাংক, চায়ের কাপ, পিঠা তৈরির ছাঁচ, ফুলদানি, হাঁড়ি-পাতিল, প্রদীপ, কলসসহ নানা ধরনের খেলনা ও ব্যবহার্য সামগ্রী। এসব পণ্যে রং ও নকশার বৈচিত্র্য যোগ করছে বাড়তি আকর্ষণ।

 

শিশুদের খেলনার পাশাপাশি নারীরা তৈরি করছেন মসলা রাখার পাত্র, হাঁড়ি এবং দেয়ালে ঝোলানোর শোপিস। মাটির স্বাভাবিক সৌন্দর্য আর কারিগরদের হাতের নিপুণতায় তৈরি এসব সামগ্রী আজও ধরে রেখেছে বাংলার গ্রামীণ ঐতিহ্য।

 

প্লাস্টিকের দাপটে কমেছে মাটির পণ্যের কদর

 

মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা বছর তাঁদের তৈরি পণ্যের চাহিদা ও আয় তুলনামূলক কম থাকে। দুর্গাপূজার মেলাকে কেন্দ্র করে বিক্রি বাড়ার আশায় তাঁরা নতুন উদ্যমে কাজ শুরু করেন। তবে বাজারে প্লাস্টিক, স্টিল, অ্যালুমিনিয়াম ও সিরামিকের পণ্যের ব্যাপক প্রসারের কারণে মাটির খেলনা ও তৈজসপত্রের বাজার আগের তুলনায় সংকুচিত হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি