শনিবার ১০ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:  ০৯ অক্টোবার ২০২৬ ০৮:০৬ পি.এম

শ্রীমঙ্গল ছবি: রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের রাজীবপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ম.ন.ফ. বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বালিয়ামারী বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার বাসিন্দা সুমা আক্তারের সঙ্গে বিদ্যুৎ সরকারের বিয়ে হয়েছিল। অভিযোগ অনুযায়ী, সুমা আক্তারকে গোপনে তালাক দেওয়ার পরও তাঁর সঙ্গে সংসার চালিয়ে যান বিদ্যুৎ সরকার। তাঁদের দাম্পত্য জীবনে এক সন্তানের জন্ম হয়।

 

এদিকে, তালাকের বিষয়টি গোপন রেখে বিদ্যুৎ সরকার ঢাকায় জুঁই নামের এক নারীকে বিয়ে করেছেন বলেও জানা গেছে। ওই নারী নারিকেল তেল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের মালিক বলে উল্লেখ করা হয়েছে।

 

পরে গোপনে তালাক দেওয়ার বিষয়টি জানতে পেরে বিদ্যুৎ সরকারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় মামলা করেন তাঁর সাবেক স্ত্রী সুমা আক্তার। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

গ্রেপ্তার বিদ্যুৎ সরকারের বয়স ৩০ বছর। তিনি রাজীবপুর উপজেলার সদর ইউনিয়নের জাউনিয়ার চর মিয়াপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।

 

এ বিষয়ে রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আলম বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় এজাহারভুক্ত আসামি বিদ্যুৎ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

 

উল্লেখ্য, এ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে অভিযুক্তকে দোষী হিসেবে গণ্য করা যাবে না।

আরও খবর

news image

শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি

news image

ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া

news image

রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার

news image

মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

news image

লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ

news image

হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

news image

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে

news image

টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন

news image

পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির

news image

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার

news image

দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান

news image

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

news image

নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

news image

সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি