বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ০৭ অক্টোবার ২০২৬ ০৮:৪৪ পি.এম

Moulvibazar ছবি: ফরিদপুর (পাবনা) প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে ইমামা বানিন।

 

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল হাসান মাসুদ, বি.নগর ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মো. আবু তালেবসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, সাংবাদিক, বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদক এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে উৎসব পালনের আহ্বান জানান তিনি।

 

ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশের নজরদারি জোরদার থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

মো. জিয়াউর রহমান জিয়া বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজা চলাকালে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান না দিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও খবর

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩