ভালুকা উপজেলা প্রতিনিধি ০৭ অক্টোবার ২০২৬ ১১:২২ পি.এম
ছবি:ভালুকা উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জমি কেনাবেচার ব্যবসায়িক লেনদেন ও পারিবারিক বিরোধের জের ধরে জামাইকে ডেকে এনে মারধর, গুরুতর আহত এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর ও তার সহযোগীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভালুকা বাজারের পান আরত ও সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর স্থানীয় বাজার ও সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার পাড়াগাঁও-গৌরীপুর এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন (৩৬) দীর্ঘদিন ধরে ভালুকা থানা এলাকায় জমি কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত। তার অভিযোগ, শ্বশুর মো. আব্দুল হাই (৫০) বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে মোট ২ লাখ টাকা নিয়েছেন। পরবর্তীতে প্রতি মাসে আরও ২ লাখ টাকা দাবি করে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত আব্দুল হাই ১০-১২ জন লোককে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ঘটনাস্থলে আসেন। এ সময় তারা বিল্লাল হোসেনের পথরোধ করে পুনরায় ২ লাখ টাকা দাবি করেন এবং তাকে গালিগালাজ করেন।
বিল্লাল টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় লোহার রড, লাঠি-সোটা দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, একপর্যায়ে বিল্লাল মাটিতে পড়ে গেলে অভিযুক্ত ব্যক্তি তার বুকের ওপর উঠে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে হামলাকারীরা তার পকেটে থাকা জমি কেনাবেচার নগদ ২ লাখ ২০ হাজার টাকা নিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ করেন তিনি।
পরে বিল্লালের ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভালুকা মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩