বৃহস্পতিবার ০৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ০৭ অক্টোবার ২০২৬ ০৬:১০ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে সড়ক দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ, অবৈধ পার্কিং বন্ধ এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবিতে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা।

 

বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত মতবিনিময়ে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিসচার পক্ষ থেকে গৃহীত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

 

মতবিনিময়কালে নিসচা নেতৃবৃন্দ বলেন, কমলগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি বৃদ্ধির পেছনে অনিয়ন্ত্রিত সড়ক দখল, অবৈধ পার্কিং, লক্কড়ঝক্কড় ও ফিটনেসবিহীন যানবাহন চলাচল, লাইসেন্সবিহীন ও অপ্রাপ্তবয়স্ক চালক এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর মতো বিষয়গুলো অন্যতম কারণ।

 

তারা এসব অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

 

নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম নিসচা নেতৃবৃন্দের উত্থাপিত বিভিন্ন দাবি ও উদ্বেগের কথা গুরুত্বসহকারে শোনেন। তিনি পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

 

আলোচনা শেষে নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে নবাগত সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈমকে ‘নিরাপদ নিউজ’ ম্যাগাজিন উপহার দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত, সহ-সভাপতি বকুল আহমদ, সহ-সভাপতি এবাদুর রহমান, অর্থ সম্পাদক হোসাইন আহমদ, কার্যনির্বাহী সদস্য রাজন মিয়া, রিপন মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে

news image

ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

news image

কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়

news image

পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩