শ্রীমঙ্গলের সময়
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ
সারাদেশ ·
2026-11-05T08:00:45.000000Z
· তৌহিদুর রহমান
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৪ নভেম্বর) বিকেলে নলকুড়া ইউনিয়নের রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব কাপড় জব্দ করে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রাংটিয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাপড় ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া ভারতীয় কাপড়গুলো জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ করা কাপড়ের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৬০ হাজার ৫০০ টাকা।ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজীম বায়েজিদ বলেন, আন্তর্জাতিক সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন
সাম্প্রতিক সংবাদ
- সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার-০৩
- পাবনায় হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন
- শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান: ৫৬ বোতল ইস্কাফ সিরাপ জব্দ
- চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় কেঁদে ভাসাচ্ছে দুই সন্তান
- প্রাথমিক শিক্ষায় প্রতিটি শিশুর প্রকৃত শিখন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার
- বাংলাদেশকে এআই উদ্ভাবনের দেশ করতে চায় সরকার, তরুণদের নিয়ে যে পরিকল্পনা
- প্রতিবন্ধী ভাতা কার্ড চেক করার নিয়ম (আপডেট)
- ৪ হাজার কোটি টাকার প্রকল্পে বদলাবে মোংলা বন্দর, থাকছে যেসব অবকাঠামো
- যুক্তি-তর্কে নিজেদের মেলে ধরার সুযোগ, মাভাবিপ্রবিতে ডিবেটার্স হান্ট শুরু
- ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা ও PDF ডাউনলোড
- শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১১ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় কাপড় জব্দ
- এইচএসসিতে অকৃতকার্যদের জন্য বিশেষ পরীক্ষা, ফল প্রকাশ ২৩ ডিসেম্বর
- ১২ কেজি গ্যাস ২ হাজার ৬০ টাকা, প্রতিবেশীদের চেয়ে এত বেশি কেন?
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু, আবেদন করবেন যেভাবে
- ১২০ Mbps পর্যন্ত ব্রডব্যান্ড, ফ্রি Chorki-Bongo সাবস্ক্রিপশন ও সংযোগ নেওয়ার নিয়ম
- সাঁথিয়ায় জাতীয় যুব দিবসে মাছের পোনা অবমুক্ত ও শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ
- বিদ্যুৎ-ওয়াই-ফাই ছাড়াই চলবে নিরাপত্তা ক্যামেরা, দেশে আনল গ্লোবাল ব্র্যান্ড
- নেত্রকোনায় বিষমুক্ত সবজি চাষে নারীদের নীরব বিপ্লব, গড়ে তুলেছেন ‘কৃষাণি সমিতি’
- রবি চালু করল ভয়েসবট; কথা বলেই জানা যাবে বিল ও অফারের তথ্য
- ইরানকে সহায়তার অভিযোগে ভারত-তুরস্কের ব্যক্তি-প্রতিষ্ঠানে নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত