মৌলভীবাজারে যুবলীগ নেতা গৌছ উদ্দিন নিক্সন গ্রেফতার
সিলেটের খবর ·
2026-11-03T03:36:07.000000Z
· প্রতিবেদক, মৌলভীবাজার সদর
মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ অক্টোবর (বৃহস্পতিবার) দিবাগত রাতে নিজ বাসভবন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত গৌছ উদ্দিন নিক্সনের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা ও সহিংসতার একাধিক অভিযোগে তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তিনি গা-ঢাকা দিয়ে পলাতক ছিলেন। তবে সাম্প্রতিক কিছুদিন ধরে তিনি গোপনে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।এদিকে, মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও জেলা যুবলীগের শীর্ষপর্যায়ের এই নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও আলোচনার সৃষ্টি হয়েছে।বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।