শ্রীমঙ্গলে ডিবির অভিযান: ১০৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সিলেটের খবর · 2026-11-04T17:28:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৯ হাজার ৭৬০ টাকা এবং একটি মোবাইল ফোনসহ শিপন মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ১নং মির্জাপুর ইউনিয়নের ছাত্রবট গ্রামে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত শিপন মিয়া ওই গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে একটি দল ছাত্রবট গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শিপনকে আটক করা হয়। পরবর্তীতে তার শরীর তল্লাশি করে পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রয়ারে লুকিয়ে রাখা আরও ৫০ পিসসহ মোট ১০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত শিপন মিয়া এবং পলাতক অপর এক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।