শ্রীমঙ্গলের সময়

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

সারাদেশ · 2026-10-30T19:34:00.000000Z · সিনিয়র রিপোর্টার


১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে খুলনা জেলার ফুলতলায় ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিতব্য পথসভা সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং করেছে ১১ দলীয় ঐক্য, খুলনা জেলা শাখা।​শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।​প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন। খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন:​মুন্সি মিজানুর রহমান — কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি​জায়েদুর রহমান প্রিন্স — সাংগঠনিক সম্পাদক, এনসিপি (খুলনা জেলা)​মাস্টার সিরাজুল ইসলাম — কর্মপরিষদ সদস্য, খুলনা জেলা জামায়াত​অধ্যাপক মোস্তফা আল-মুজাহিদ — খুলনা জেলা যুব সভাপতি​অধ্যাপক আব্দুল আলীম মোল্লা — আমির, ফুলতলা উপজেলা জামায়াত​মাওলানা সাইফুল হাসান — সেক্রেটারি, ফুলতলা উপজেলা জামায়াত(সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ)​সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আগামী শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ফুলতলার ঐতিহাসিক স্বাধীনতা চত্বরে বিশাল পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাটি সফল করতে নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।​আয়োজকদের পক্ষ থেকে ৭ দফা দাবি সম্বলিত প্রচারপত্র তুলে ধরা হয়। দাবিগুলো হলো:১. গণভোটের গণরায় বাস্তবায়ন।২. জুলাই গণহত্যার বিচার।৩. বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন।৪. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।৫. দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি।৬. প্রশাসনসহ সব ক্ষেত্রে সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।৭. দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি সম্পূর্ণ বন্ধ করা।​১১ দলীয় ঐক্যের নেতারা আশাবাদ ব্যক্ত করেন, ফুলতলার এ পথসভা জনসমুদ্রে পরিণত হবে এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাদের যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানাবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত