শ্রীমঙ্গলের সময়

বিজয়নগরে ৩০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সারাদেশ · 2026-11-27T17:12:19.000000Z · সাধন সাহা জয়


​ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পুলিশের বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ ইনসাফ আলী (বাবা: মৃত আব্দুল মান্নান) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
​শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে তাঁর বসতঘরে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বিজয়নগর থানা পুলিশের একটি দল কাশিনগর গ্রামে অভিযান চালায়। এ সময় ইনসাফ আলীর বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে গ্রেপ্তার এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
​গ্রেপ্তার ইনসাফ আলী কাশিনগর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
​জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত