শ্রীমঙ্গলের সময়

নান্দাইলে মরহুম সেলিম ভূইয়ার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ · 2026-11-27T16:03:46.000000Z · ফরিদ মিয়া

নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সদস্য এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র নান্দাইল উপজেলা শাখার সভাপতি মরহুম সেলিম ভূঁইয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


​আজ শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বাদ জুমআ  নান্দাইল প্রি-ক্যাডেট স্কুলে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। নান্দাইল ডিজিটাল প্রেসক্লাব পরিবার এবং মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
​মো. জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় মরহুম সেলিম ভূঁইয়ার কর্মময় জীবন, সাংবাদিকতা, সামাজিক অবদান এবং মানবাধিকার কর্মকাণ্ডের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, জালাল উদ্দীন মন্ডল, রফিকুল ইসলাম খোকন, রবিউল আলম ফরাজি, রমেশ কুমার পার্থ, মাহবুবুর রহমান বাবুল, বিল্লাল হোসেন, আহসান কাদের মাহমুদ ভূইয়া, রমিজ উদ্দিন, হুমায়ুন কাদির কামাল, এনায়েত করিম, মুর্শেদুল কবির রিপন, খায়রুল ইসলাম, আনোয়ার হোসেন ভূইয়া, নিলু ভূইয়া, হুমায়ুন কবির এবং নান্দাইল ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি জাকির হোসেন ভূঁইয়া প্রমুখ।​বক্তারা মরহুমের সততা, নিষ্ঠা ও সমাজসেবামূলক কাজের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানে নান্দাইলের বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং মরহুমের স্বজনসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।​আলোচনা সভা শেষে মরহুম সেলিম ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত