শ্রীমঙ্গলের সময়

উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেপ্তার

সারাদেশ · 2026-10-26T11:56:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এসআরবি-১৫-এর অভিযান; নগদ টাকা ও বৈদেশিক মুদ্রা জব্দ​কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো এবং প্রতারণায় জড়িত থাকার অভিযোগে মো. ইরফান (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।​সোমবার (২৬ অক্টোবর) এসআরবি-১৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।​বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১১ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে অপহরণ, চাঁদাবাজি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরফানকে হাতেনাতে আটক করা হয়।​গ্রেপ্তার মো. ইরফান উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এলাকার বাসিন্দা সৈয়দ আলম ও ফাতেমা খাতুন দম্পতির ছেলে।​অভিযানকালে তাঁর কাছ থেকে নগদ ১১ হাজার ৫০০ টাকা, ৫ অস্ট্রেলীয় ডলার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়।​এসআরবি-১৫ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত