চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক-প্রকৌশলীসহ ৭ পদে নিয়োগ, আবেদন যেভাবে
শিক্ষা · 2026-10-26T07:04:00.000000Z · ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাত ধরনের পদে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, সার্জারি ইউনিট, শারীরিক শিক্ষা বিভাগসহ বিভিন্ন দপ্তরে মোট আটজনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি নাগরিকেরা আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোতে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন ও অন্যান্য ভাতা দেওয়া হবে। পদভেদে বেতন গ্রেড নির্ধারণ করা হয়েছে পঞ্চম, ষষ্ঠ, নবম ও দশম।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
পদসংখ্যা: ৭ ধরনের পদে মোট ৮ জন
চাকরির ধরন: স্থায়ী
বেতন: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী
পদ ও বেতন গ্রেড
১. মানসিক রোগ বিশেষজ্ঞ (পুরুষ): ১টি পদ, পঞ্চম গ্রেড।
২. মানসিক রোগ বিশেষজ্ঞ (মহিলা): ১টি পদ, পঞ্চম গ্রেড।
৩. অ্যানেসথেটিস্ট: ১টি পদ, পঞ্চম গ্রেড।
৪. সহকারী সার্জন: ১টি পদ, ষষ্ঠ গ্রেড।
৫. প্রশিক্ষক: ১টি পদ, নবম গ্রেড।
৬. ট্রিহাউজ তত্ত্বাবধায়ক: ১টি পদ, নবম গ্রেড।
৭. উপসহকারী প্রকৌশলী (সিভিল): ১টি পদ, দশম গ্রেড।
আবেদন করতে পারবেন যারা: নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত উল্লেখ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও শর্ত যাচাই করতে হবে। বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও নির্ধারিত আবেদন ফরমে পাওয়া যাবে।
আবেদন ফরম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
আবেদন ফি: আবেদন ফি ৫০০ টাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড বা জনতা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে ফি জমা দিলে পে-অর্ডারও গ্রহণযোগ্য হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সনদপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্রের আট সেট জমা দিতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরাবর পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬। বিজ্ঞপ্তি অনুযায়ী, অফিস চলাকালীন সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
আবেদনের আগে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে পদভিত্তিক যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।