শ্রীমঙ্গলের সময়

শেরপুরের ‘বীর প্রতীক’ ডা. আবদুল্লাহ আল মাহমুদ আর নেই

সারাদেশ · 2026-11-17T13:41:05.000000Z · মেইল ডেস্ক

শেরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) আর নেই। তিনি গত সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকার উত্তরা লুবানা জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ছিলেন শেরপুরের তিনজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার একজন । মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কের মাঠে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বাদ জোহর জানাজার নামাজ শেষে রাজধানী ঢাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হয় ।

অধ্যাপক ডা. আবদুল্লাহ আল মাহমুদ ১৯৪৭ সালের ১৬ জুলাই তৎকালীন ময়মনসিংহ জেলার (বর্তমান শেরপুর জেলা) শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মফিজল হক এবং মা রোকেয়া হক। ব্যক্তিজীবনে তিনি ডা. কামরুন্নেসার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের রয়েছে দুই মেয়ে ও এক ছেলে । মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে ‘বীর প্রতীক’ খেতাবে ভূষিত করেন। স্বাধীনতার পর তিনি চিকিৎসাশাস্ত্রে ফিরে এসে চিকিৎসক ও শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন বেসরকারি মেডিকেল কলেজে অধ্যাপনা করেন। চিকিৎসা শিক্ষা বিস্তারে তার অবদান রয়েছে ।

ডা. আব্দুল্লাহ আল মাহমুদের জীবন ছিল সাহস, দেশপ্রেম ও মানবসেবার এক অনন্য সমন্বয়। ১৯৭১ সালে তিনি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। চিকিৎসক হওয়ার স্বপ্নকে সাময়িকভাবে পাশে রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। ১১ নম্বর সেক্টরের ঢালু সাব-সেক্টরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তেলিখালীর মতো গুরুত্বপূর্ণ যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বাধীন যুদ্ধাঞ্চল ছিল হালুয়াঘাট থেকে ঢালু হয়ে ময়মনসিংহ সড়ক পর্যন্ত বিস্তৃত। এ অঞ্চলে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সম্মুখ ও গেরিলা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। স্বাধীনতার জন্য তার এই অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

একজন মানুষের প্রকৃত পরিচয় শুধু তার অর্জিত খেতাব কিংবা পদমর্যাদায় সীমাবদ্ধ থাকে না। তার মানবিকতা, মানুষের প্রতি ভালোবাসা এবং সমাজের জন্য অবদানই তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখে। ডা. আব্দুল্লাহ আল মাহমুদ ছিলেন তেমনই একজন মানুষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত