শ্রীমঙ্গলের সময়

মাদক ও ইভটিজিং ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

শিক্ষা · 2026-11-08T09:47:00.000000Z · ডেস্ক রিপোর্ট

দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক এবং ইভটিজিং প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ নির্দেশনা বাস্তবায়নের পর তিন কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে অধিদপ্তরে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক, কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

প্রস্তাবিত কমিটিতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদক ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা এবং কার্যকর উদ্যোগ নিশ্চিত করাই এ কমিটি গঠনের উদ্দেশ্য।

মাউশির নির্দেশনায় কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে তিন কার্যদিবসের মধ্যে ad-admin@dshe.gov.bd ই-মেইল ঠিকানায় প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত