শ্রীমঙ্গলের সময়

ঢাবির মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

শিক্ষা · 2026-11-08T08:07:00.000000Z · ডেস্ক রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগে মাস্টার অব প্রফেশনাল এমআইএস (এমপিএমআইএস) প্রোগ্রামের সপ্তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা নির্ধারিত যোগ্যতা পূরণ করে আবেদন করতে পারবেন। আবেদন ফি ১ হাজার ৫৫০ টাকা। আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের অধীনে পরিচালিত মাস্টার অব প্রফেশনাল এমআইএস (এমপিএমআইএস) প্রোগ্রামের সপ্তম ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের জানুয়ারি-জুন সেশনে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীরা ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শনিবার (৭ নভেম্বর) এ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

আবেদনের যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ২ দশমিক ৫০ অথবা দ্বিতীয় শ্রেণি/বিভাগ কিংবা সমমানের ফল থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর কমপক্ষে এক বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। আইসিটি-সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া ও ফি: আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট mpmis.du.ac.bd-এ প্রবেশ করে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫৫০ টাকা। এ অর্থ শুধু বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন সম্পন্ন হলে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬।

ভর্তি পরীক্ষা ও সময়সূচি: ভর্তির জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষায় এমসিকিউ ও বর্ণনামূলক প্রশ্ন থাকবে। ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন করা হবে।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার বিকেল সাড়ে ৩টায়। একই দিন বিকেল ৫টায় নেওয়া হবে মৌখিক পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের ৭০০১ নম্বর কক্ষ।

প্রোগ্রামের মেয়াদ ও সুযোগ-সুবিধা: এমপিএমআইএস প্রোগ্রামের ক্লাস শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। প্রোগ্রামটির মেয়াদ দেড় থেকে দুই বছর। এতে মোট ১৭টি কোর্সে ৫১ ক্রেডিট সম্পন্ন করতে হবে।

প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি সেমিনার, কেস স্টাডি, একাডেমিক ভিডিও ও উপস্থাপনার মাধ্যমে শেখার সুযোগ রয়েছে। সেমিস্টারের ফলাফলের ভিত্তিতে বৃত্তি এবং যোগ্য প্রার্থীদের জন্য কোর্স ফি মওকুফের ব্যবস্থাও রয়েছে।

প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের এমবিএ ভবনের প্রথম তলার ২০০১ নম্বর কক্ষে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ই-মেইল: mpmis.info@du.ac.bd এবং ফোন নম্বর +৮৮০১৮১৬-৬৯০৩৬৩-এ যোগাযোগের সুযোগ রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত