ধামইরহাটে দলীয়করণের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সারাদেশ · 2026-10-26T13:42:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
নওগাঁর ধামইরহাটে সর্বস্তরে দলীয়করণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ধামইরহাট উপজেলা শাখা।২৬ অক্টোবর (সোমবার) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। সারা দেশে ক্ষমতাসীন দলের প্রভাবে প্রশাসনকে ব্যবহার করে ধামইরহাটে সর্বত্র দলীয়করণের মাধ্যমে সাধারণ জনগণকে উপেক্ষা করার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়।নির্ধারিত সময়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের গেটের সামনে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের পাশে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা জামায়াতের আমির হাফেজ রেজওয়ান হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির আব্দুল আজিজ।এ সময় আরও বক্তব্য রাখেন—মাওলানা আতাউর রহমান (নায়েবে আমির)আবু সাঈদ (পৌর আমির)আব্দুল্লাহ (পৌর নায়েবে আমির) প্রমুখ নেতৃবৃন্দ।বক্তারা অবিলম্বে প্রশাসনিক পক্ষপাতিত্ব ও দলীয়করণ বন্ধ করে সাধারণ মানুষের নাগরিক অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।