শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু

সারাদেশ · 2026-10-26T14:06:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে।​আজ সোমবার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।​উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “এই শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সকলের। কাজেই এই ক্যাম্পাসকে সুন্দর করে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমরা সবাই মিলে সম্মিলিত প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাব।”​শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে সমাজবিজ্ঞান বনাম বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রাষ্ট্রবিজ্ঞান বনাম ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে খেলা শুরু হয়। আগামী ২৯ অক্টোবর ২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত