শ্রীমঙ্গলের সময়

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনা: আরও ১৮ জন গ্রেপ্তার, মোট সংখ্যা বেড়ে ২৫

সিলেটের খবর · 2026-10-26T14:04:00.000000Z · মোঃ সাইফুল ইসলাম


​গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ২৫ জনে। এর আগে গত শনিবার ৭ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।​গত রবিবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০০ জনকে আসামি করা হয়েছে; যার মধ্যে এজাহারনামীয় আসামি ৪০ জন এবং অজ্ঞাতনামা আসামি ৬০ জন।​ঘটনার বিস্তারিতপুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল মিছিলটির মুখোমুখি হয় এবং তা থামানোর চেষ্টা করে। এতে ক্ষিপ্ত হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়।​হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ ঘটনায় মামলার বাদী এসআই মো. ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ জানান, এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত