শ্রীমঙ্গলের সময়

ইউটিউবে প্রশ্ন ফাঁসের অভিযোগ, ত্রিশালে মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

সারাদেশ · 2026-11-27T11:11:06.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ত্রিশালে মাধ্যমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগেই ইউটিউবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ‘অনরৎ গবহঃড়ৎ’ নামের একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার প্রশ্নপত্র প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়েই বিভিন্ন বিদ্যালয়ে একাধিক বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। এরই মধ্যে পাঁচটি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও পাঠদানের মান যাচাইয়ে বিদ্যালয়ের নিজস্ব প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা। তবে ত্রিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধিকাংশই এ নির্দেশনা অনুসরণ করছে না বলে অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনা মূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। ফলে পরীক্ষার আগেই প্রশ্নপত্র বাইরে ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হচ্ছে।

সরেজমিনে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব ঘেঁটে দেখা গেছে, নির্ধারিত পরীক্ষার তারিখের আগেই সংশ্লিষ্ট প্রশ্নপত্র অনলাইনে পাওয়া যাচ্ছে। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর নির্ধারিত ছিল। অথচ ২৫ নভেম্বরই ইউটিউবে ওই পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যাওয়া প্রশ্ন প্রকাশিত হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে।

তবে অভিযোগ রয়েছে, একইভাবে ফাঁস হওয়া প্রশ্নপত্রে এর আগে পাঁচটি বিষয়ের পরীক্ষা নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে সমাপনী পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায়ও ইউটিউবে প্রকাশিত প্রশ্নপত্রের সঙ্গে মিল পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা দিতে এসে তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো কয়েকজন অসাধু শিক্ষক এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তাঁদের দাবি, আগের পাঁচটি বিষয়ের পরীক্ষা ফাঁস হওয়া প্রশ্নপত্রে নেওয়ার পরও বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে কোমলমতি শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে।

এ বিষয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের মিল রয়েছে বলে শুনেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে এ পরীক্ষা নেওয়া হবে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ‘ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্রের মিল পাওয়া গেছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, ‘এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য একধরনের মানসিক আঘাত। পরীক্ষার প্রশ্নপত্র ইউটিউবে আসবে কেন, এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত