শ্রীমঙ্গলের সময়

নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২ এর উদ্বোধন: চুনারুঘাটে দাবা খেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

সিলেটের খবর · 2026-11-05T14:11:22.000000Z · প্রতিবেদক, চুনারুঘাট


​তরুণ প্রজন্মের ক্রীড়া প্রতিভার বিকাশ ও মেধাভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে শুরু হয়েছে ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ ক্রীড়া আয়োজনের শুভ উদ্বোধন করেন।​উদ্বোধনী অনুষ্ঠানটি সারাদেশে একযোগে সরাসরি সম্প্রচার করা হয়। এর অংশ হিসেবে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়।​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সুধীজন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।​উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে দাবা খেলায় অংশগ্রহণ করে। দাবা প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, মনন, চিন্তাশক্তি ও বুদ্ধিবৃত্তিক বিকাশে বিশেষ উৎসাহিত করা হয়।​আয়োজকরা আশা প্রকাশ করেন, ‘নতুনকুঁড়ি স্পোর্টস সিজন–২’ তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভার বিকাশ, শিক্ষার্থীদের সৃজনশীলতা বৃদ্ধি এবং একটি মাদকমুক্ত ও ক্রীড়ামুখী সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত