হাত ধোয়ার সচেতনতা বাড়াতে মুক্তাগাছায় র্যালি ০৩:৫৮পি.এম. | অক্টোবর ২৮
সারাদেশ · 2026-10-28T10:24:59.000000Z · স্টাফ রিপোর্টার
‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে চত্বর প্রদক্ষিণ করে। পরে হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়।
জনস্বাস্থ্য প্রকৌশলী শফিউল আজমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজমুস ছালেহীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা নির্বাচন কর্মকর্তা রাজিবুল করীমসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসক ও সচিব এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।