নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে শিবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ ও সমাবেশ
সারাদেশ · 2026-10-28T18:01:00.000000Z · সিনিয়র রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একটি মিছিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।বুধবার (২৮ অক্টোবর) বিকেলে শিবপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সদস্য মাহাবুবর রহমান, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি রোকন উদ্দিন, জিয়াউর রহমান, আবুল ফায়েজ, সৈয়দ দুলাল ও জামাল ব্যাপারীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।এ ছাড়া শিবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী সাহেদ মিয়া, মাহফুজুর রহমান রুবেল, শফিক মিয়া ও শেখ শাহীন; ছাত্রদল নেতা শরীফ মিয়া, রুবেল মিয়া ও ফজলে রাব্বি; এবং যুবদল নেতা বাবুল মিয়া ও কামরুল হাসানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা মিরপুর গ্রামে আওয়ামী লীগের মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, "নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম পরিচালনা করার সুযোগ নেই। এই চক্রান্তের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।" পাশাপাশি, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।এদিকে, মিরপুরে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে দলটির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।