শ্রীমঙ্গলের সময়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ৭নং ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

সারাদেশ · 2026-10-28T16:30:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক


​চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত বিশেষ ৮টি টিমের নিয়মিত অভিযਾਨের অংশ হিসেবে আজ রবিবার, ২৮ অক্টোবর ২০২৬ বিকেলে পৌরসভার ৭নং ওয়ার্ডের রাজারামপুর, হাজিপাড়া, মাদ্রাসা ও তৎসংলগ্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়।​অভিযানের মূল কার্যক্রমগুলো ছিল:​মশক নিধন ও লার্ভা ধ্বংস: ৭নং ওয়ার্ডের রাজারামপুরসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশার ওষুধ ছিটানো হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো চিহ্নিত করে ধ্বংস করা হয়।​জনসচেতনতা সৃষ্টি: স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং মাইকিং করা হয়।​অভিযানে ৮নং টিমের নেতৃত্ব দেন টিম লিডার ও কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদা উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এছাড়াও অভিযানে বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ এবং পৌরসভার অন্যান্য কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন।​অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা এবং পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলেই কেবল ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব। তাই নিজ নিজ বাড়ি এবং আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত