শ্রীমঙ্গলের সময়

শ্রীমঙ্গলে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি

সিলেটের খবর · 2026-10-28T17:48:00.000000Z · প্রতিবেদক, শ্রীমঙ্গল


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিগত স্বৈরাচারী সরকারের আমলে নির্যাতনের শিকার হওয়া ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন দলীয় নেতারা।​বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল শহরের চৌমোহনা চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।​মৌলভীবাজার জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদারের সভাপতিত্বে এবং শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আজির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—জেলা যুবদলের সহসভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আহমেদ এবং শ্রীমঙ্গল পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের।​সভায় পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের বলেন, "আওয়ামী লীগ সরকারের আমলে যারা গুম, খুন ও মামলার শিকার হয়ে চরম নির্যাতনের মুখোমুখি হয়েছেন, দলে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। দুঃসময়ে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের অবদান ভুলে গেলে চলবে না। সংগঠনের দুর্দিনে যারা নানা প্রতিকূলতার মধ্যেও পাশে ছিলেন, তাদের মূল্যায়ন করেই সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।"​আলোচনা সভায় বক্তারা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। পাশাপাশি, দলের কার্যক্রম আরও গতিশীল করা এবং সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।​অনুষ্ঠানে যুবদলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত