ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
সারাদেশ · 2026-10-28T17:36:00.000000Z · সিনিয়র রিপোর্টার
"হাত ধোয়ার নায়ক হোন"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।আজ ২৮ অক্টোবর (বুধবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে হাত ধোয়ার সঠিক কৌশল প্রদর্শন করা হয়।র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা অংশ নেন।র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি তাহমিনা সারমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "সুস্থ জাতি গঠনে ব্যক্তিগত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বিশেষ করে শিশু বয়স থেকেই হাত ধোয়ার সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে।"অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।