আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জাতীয় · 2026-11-05T01:55:00.000000Z · ডেস্ক রিপোর্ট
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে ছয় থেকে আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বুধবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় টানা আট ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো বুধবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।
রাজশাহীতে ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ কার্যক্রমের আওতায় তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।
অন্যদিকে, ঢাকার জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আওতাধীন এসব এলাকার মধ্যে রয়েছে মনু ব্যাপারীর ঢাল, ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, কুশিয়ারবাগ, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও কদমতলীসহ বেশ কয়েকটি এলাকা।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাগুলো।
তাই নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি বিবেচনায় রেখে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।