শ্রীমঙ্গলের সময়

কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৮

সিলেটের খবর · 2026-11-04T19:13:00.000000Z · প্রতিবেদক, কুলাউড়া


​মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে ৮ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গত রবিবার (২ নভেম্বর) শরীফপুর ইউনিয়নের সঞ্জপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।​এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলস্থ এসআরবি-৯, সিপিসি-২-এর একটি আভিযানিক দল রবিবার বিকেল ৫টার দিকে জানতে পারে, কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সঞ্জপুর এলাকার একটি বসতঘরে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।​প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল বিকেল ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে ওই বসতঘর থেকে পালানোর চেষ্টা করেন তারা। এ সময় ধাওয়া করে ৮ জনকে আটক করে এসআরবি-৯-এর সদস্যরা।​প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা কোনো ধরনের বৈধ পাসপোর্ট, ভিসা বা ভারতে প্রবেশের আইনি কাগজপত্র ছাড়াই কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।​আটক ব্যক্তিরা হলেন:​মো. হারিছ আলী (৩৫), পিতা- আব্দুল খালিক, সাং- সঞ্জপুর, কুলাউড়া, মৌলভীবাজার।​মো. আবুল আলী (৪৫), পিতা- মৃত সৈয়দ মুছব্বির আলী, সাং- সঞ্জপুর, কুলাউড়া, মৌলভীবাজার।​আমিনুর শরীফ (৪২), পিতা- হাফিন শরীফ।​মো. মফিজুর শিকদার (৪৩), পিতা- মৃত দাবির উদ্দিন শিকদার।​কামরুল মোল্লা (৪৬), পিতা- মোমরেজ মোল্লা।​ইয়ামিন মোল্লা (৪৫), পিতা- মৃত আব্দুল হাসেম মোল্লা।​সুখলাল বিশ্বাস (৪১), পিতা- মৃত সুশান্ত বিশ্বাস।​মো. জিহাদ সরদার (৪০), পিতা- মৃত মো. এলেম সরদার।​আটককৃতদের মধ্যে কয়েকজনের বাড়ি মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় এবং একজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলায় বলে জানা গেছে।​এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত