শ্রীমঙ্গলের সময়

স্তুপ করে রেখে অবাধে বিক্রি হলেও প্রশাসন নীরব প্রতি বছর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার

সারাদেশ · 2026-10-25T12:16:32.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইলে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে চরভেলামারী এলাকায় স্তুপ করে রেখে প্রতিদিন লাখ লাখ টাকার বালু অবাধে বিক্রি হলেও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারনে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। এতে সরকার প্রতিবছর কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, নান্দাইল উপজেলার চরভেলামারী এলাকায় একটি প্রভাবশালী বালু খেকো চক্র বিশাল এলাকাজুড়ে অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে চরভেলামারী এলাকায় স্তুপ করে রেখে প্রতিদিন অবাধে লাখ লাখ টাকার বালু বিক্রি করে আসলেও স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে নীরব রয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সাম্প্রতিক কালে স্থানীয় কয়েকজন সাংবাদিক উক্ত ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি সরজমিন তথ্য সংগ্রহ ও বালুর স্তুপ ও বিক্রির দৃশ্যের ছবি তুলতে গিয়ে প্রভাবশালী বালু খেকোদের বাধার সম্মুখিন হন।এসময় তারা সাংবাদিকদের প্রাণনাশেরও হুমকি দেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলেও চরম ােভ ও উদ্বেগের সৃষ্টি হয়। এলাকাবাসীরা অভিযোগে আরও জানান, উক্ত চরভেলামারী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদ তীরবর্তী এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীরা জনস্বার্থ রাসহ সরকারের রাজস্ব আদায়ে ব্রহ্মপুত্র নদ থেকে এই অবৈধভাবে উত্তোলিত বালু স্তুপ করে রেখে অবাধে বিক্রির বিষয়টি স্থানীয় ও জেলা প্রশাসনের মাধ্যমে তদন্ত সাপেে চরভেলামারী এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত স্তূপকৃত বালু জব্দ করে  আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবী জানিয়েছেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত